রানিরবাজার সীমান্ত সংলগ্ন ফেনী নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিএসএফের জওয়ানরা। মরদেহটি কোথা থেকে নদীতে এল এবং মৃত ব্যক্তির পরিচয় কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফেনী নদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার, রানিরবাজার সীমান্তে চাঞ্চল্য
