Headlines

ফের কড়া পুর নিগম! লেক চৌমুনি-শকুন্তলা রোডে উচ্ছেদ অভিযান

আগরতলা: শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফের উচ্ছেদ অভিযানে নামল আগরতলা পুর নিগম। শুক্রবার পুর নিগমের এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে লেক চৌমুনি বাজার, শকুন্তলা রোড এবং হরিগঙ্গা বসাক রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালীন রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, অবৈধ স্টল এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিকরা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যান চলাচল স্বাভাবিক রাখা, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানানো হয়েছে।অভিযানকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। শহরকে আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ রাখতে পুর নিগমের এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *