Headlines

বগাফায় বিশাল গাছ ভেঙে তিন দোকান ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

বগাফা, ১৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বগাফা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় সোমবার একটি বিশাল গাছ ভেঙে পড়ে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অমল পাল (হোটেল), রঞ্জিত শীল (সেলুন) এবং সঞ্জিত ঘোষ (সাইকেল মেরামতের দোকান)। গাছটি দোকানের ওপর ভেঙে পড়ায় তিনটি দোকানেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যবসা কার্যত বন্ধ হয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, ফরেস্ট রেঞ্জ অফিসের একেবারে সামনে এ ধরনের ঘটনা ঘটলেও বন দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এই ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।গাছটি এখনও দোকানের ওপর পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত গাছ সরিয়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তাঁরা।পরে বিষয়টি শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে জানানো হয়। স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *