বাংলাদেশি এক যুবককে সহযোগিতার অভিযোগে ঊনকোটি জেলার যুব মোর্চার সহ-সভাপতি দীপঙ্কর রায়কে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার বিজেপির আইটি ইনচার্জ তথা মন্ত্রীঘনিষ্ঠ বলে পরিচিত কৌশিককে ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে এক তরুণীর সঙ্গে অবস্থানকালে সাংবাদিকরা আটক করেন। হোটেলের কক্ষে অবৈধ কার্যকলাপ চলছিল বলেও অভিযোগ উঠেছে।তবে ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য বা পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে হোটেলে ঠিক কী ঘটেছিল এবং অভিযোগের সত্যতা কতটা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বাংলাদেশি যুবককে সহযোগিতার অভিযোগের পর ফের বিতর্কে, হোটেলে আটক বিজেপি ঘনিষ্ঠ কৌশিক
