তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর এলাকায় বাইক না পেয়ে অভিমানে বিষপান করে চরম সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে এক নাবালকের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পরিবার সূত্রে জানা গেছে, ওই নাবালক বাবার কাছে বাইক কিনে দেওয়ার আবদার করেছিল। তবে সেই আবদার পূরণ না হওয়ায় অভিমানে সে বিষপান করে বলে অভিযোগ। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর নাবালকের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
বাইক না পেয়ে অভিমানে বিষপান, কৃষ্ণপুরে নাবালকের চরম সিদ্ধান্ত!
