বাধারঘাট ব্লক কংগ্রেসের উদ্যোগে রবিবার আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ ব্লক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং CWC Permanent Invitee Member ও বিধায়ক সুদীপ রায় বর্মন।দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে সম্মেলনে আলোচনা হয়। ব্লক স্তরের দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে সম্মেলন ঘিরে ছিল উৎসাহ-উদ্দীপনা।বক্তারা দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বাধারঘাটে কংগ্রেসের ব্লক সম্মেলন, উপস্থিত আশীষ সাহা ও সুদীপ রায় বর্মন
