Headlines

বাবা-মায়ের কলহের মাশুল! গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

গান্ধীগ্রাম সাহাপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাবা-মায়ের পারিবারিক কলহের জেরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আনুমানিক তিন বছরের এক কন্যাসন্তানের।জানা গেছে, বাবা-মায়ের মধ্যে কলহের পরিস্থিতির মধ্যেই কোনোভাবে গাড়ির চাকায় শিশুটি পিষ্ট হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা যায়।এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *