বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার এলাকায় এক মধ্যবয়সী বিধবা মহিলা ও এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ওই মহিলার বাড়িতে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আগে থেকেই এলাকায় আলোচনা ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার মহিলাকে সতর্কও করেছিলেন বলে দাবি তাঁদের। তবে অভিযোগ, এরপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি।মঙ্গলবার বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়ার পর স্থানীয়রা তাঁদের আটকে রাখেন বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে বামুটিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন।ঘটনাকে কেন্দ্র করে কালী বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা এবং ঘটনাটির সম্পূর্ণ প্রেক্ষাপট পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা সংবাদমাধ্যমের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন।
বামুটিয়ায় মধ্যবয়সী যুগলকে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
