সিধাই থানাধীন বড়কাঁঠাল, বীর মোহন ও মোকামবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় ১২টি অবৈধ বালুর ঘাটে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বন দপ্তরকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।এদিন অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী বন দপ্তরের কর্মীদের গাড়ি আটকে দেন। অভিযোগ, বালুর ঘাট থেকে মাসিক ‘প্রণামী’ নিতে আসা চার বনকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁরা সেখান থেকে চলে যান বলে জানা যায়।অবৈধ বালি উত্তোলনের ফলে জমি ভাঙন, নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা কমে বন্যার আশঙ্কাসহ নানা সমস্যার মুখে পড়ছেন স্থানীয়রা বলে অভিযোগ। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
বালি মাফিয়ার বিরুদ্ধে ক্ষোভ, বনকর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ বড়কাঁঠালে
