Headlines

‘বিজেপির বন্ধু মথা কী করেছে?’—কমলপুর মণ্ডল সভানেত্রীর তীব্র আক্রমণ

ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই তিপ্রা মথাকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির কমলপুর মণ্ডল সভানেত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে বিজেপির সঙ্গে মথার রাজনৈতিক সম্পর্ক এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে একাধিক প্রশ্ন।মথাকে ‘বিজেপির বন্ধু’ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বন্ধুত্বের সম্পর্ক থাকা সত্ত্বেও মথা কী কী করেছে এবং তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে কেন প্রশ্ন উঠছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি মথার বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলে ধরেন।ভিলেজ কমিটি নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক সংঘাতের অভিযোগের মধ্যেই কমলপুর মণ্ডল সভানেত্রীর এই বক্তব্য নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করেছে। তাঁর বক্তব্যের বিস্তারিত শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *