আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বিজেপি প্রদেশ কার্যালয়ে। এ উপলক্ষে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা এবং আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিতরা।
বিজেপি কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে
