Headlines

বিমানবন্দর-রেলস্টেশনে এবার Uber! পর্যটন তথ্য কেন্দ্রেরও উদ্বোধন ত্রিপুরায়

ত্রিপুরার পরিবহন ও পর্যটন ব্যবস্থায় যুক্ত হলো প্রযুক্তি ও আধুনিকতার নতুন অধ্যায়। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবা Uber এবং ‘পর্যটন তথ্য কেন্দ্র’-এর শুভ সূচনা করেন পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হয় আগরতলা ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনকেও। এর ফলে বিমানবন্দর ও রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলিতে অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার নতুন সুযোগ তৈরি হলো।নতুন এই পরিষেবার ফলে বিমানবন্দর ও রেলস্টেশন থেকে যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পর্যটন তথ্য কেন্দ্রের মাধ্যমে রাজ্যে আসা পর্যটকদের বিভিন্ন তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগও বাড়বে।মন্ত্রী জানান, পরিবহন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং পর্যটন ক্ষেত্রে নতুন আকর্ষণ তৈরির পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ত্রিপুরাকে আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *