বিশালগড় বাজারে ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে বাজারের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে ব্রিজের নিচে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃত যুবকের পরিচয় নিয়ে প্রাথমিকভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, মৃত যুবকের নাম সুজন পাল এবং তিনি ওই এলাকাতেই থাকতেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনও তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি।কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হলে মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
বিশালগড় বাজারে ব্রিজের নিচে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
