মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। মোট ২৪টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ১ লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফিসহ ৭০ হাজার টাকা। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে আড়াই হাজার টাকা পুরস্কার।আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা-সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা।
বীরবিক্রমের জন্মদিনে ফুটবলের মহারণ, চ্যাম্পিয়ন পুরস্কার ১ লক্ষ টাকা
