ভারী বৃষ্টির সুযোগ নিয়ে বাড়ির উঠান থেকে এক যুবকের ছয় মাসের পুরনো বাইক চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বামুটিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার সংলগ্ন সমাজ শিক্ষা কেন্দ্র এলাকার। জানা গেছে, এলাকার বাসিন্দা সুরজিৎ বিশ্বাস তাঁর TR 01 BA 5214 নম্বরের পালসার N200 বাইকটি বাড়ির উঠানের সামনে শিকল দিয়ে লক করে রেখেছিলেন।শনিবার রাতে প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে চোরেরা শিকল কেটে বাইকটি নিয়ে যায় বলে অভিযোগ। রবিবার সকালে ঘুম থেকে উঠে বাইকটি দেখতে না পেয়ে হতবাক হয়ে পড়েন মালিক। আশপাশে খোঁজাখুঁজি করেও বাইকের কোনো সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে বামুটিয়া পুলিশ। চুরি যাওয়া বাইকটি দ্রুত উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সুরজিৎ বিশ্বাস।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাইকের মালিক। তাঁর স্বপ্নের বাইক ফিরে পাওয়ার আশায় এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি।
বৃষ্টির রাতেই ‘স্বপ্নের বাইক’ চুরি, পুলিশের দ্বারস্থ যুবক
