আমবাসা-গন্ডাছড়া প্রধান সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং কাদাজলের কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। ফলে প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার মুখে পড়ছে। দুর্ঘটনার আশঙ্কাও দিন দিন বাড়ছে।বাসিন্দাদের দাবি, একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত রাস্তার সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে কবে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বেহাল আমবাসা-গন্ডাছড়া প্রধান সড়ক, নিত্য দুর্ভোগে সাধারণ মানুষ
