Headlines

বেহাল জাতীয় সড়কের প্রতিবাদে খোয়াইয়ে কংগ্রেসের অবরোধ, ধলাবিলে তীব্র উত্তেজনা

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে খোয়াইয়ের ধলাবিল এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতা-কর্মীরা। অবরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।স্থানীয়দেরও দাবি, জনস্বার্থে দ্রুত জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *