Headlines

‘স্কুলে দেরিতে আসেন শিক্ষক, ক্লাসের বদলে মোবাইলে ব্যস্ত’— আড়ালিয়া হাই স্কুলে অভিভাবকদের বিস্ফোরক অভিযোগ

চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলের কর্মসংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক অভিভাবক। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষিকা নিয়মিত নির্ধারিত সময়ে স্কুলে আসেন না এবং পাঠদানের ক্ষেত্রেও গাফিলতি রয়েছে।এক ছাত্রীর অভিভাবক সংবাদমাধ্যমকে জানান, অনেক শিক্ষক-শিক্ষিকা স্টাফ রুমে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, ঠিকমতো ক্লাস নেন না এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতিও যথাযথ নজর দেন না। এতে বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, জিটি শিক্ষিকা শিল্পী মজুমদার প্রার্থনা সভা শেষ হওয়ার পর বিদ্যালয়ে প্রবেশ করছেন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় মানিক দেববর্মার কাছে জানতে চাওয়া হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *