বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিশালগড় স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সরকারি ব্যাংকের কর্মচারীরা। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের সামনে জড়ো হয়ে নিজেদের বিভিন্ন দাবি নিয়ে সরব হন কর্মীরা।বিক্ষোভকারীদের দাবি, তাঁদের দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকবে। এদিন কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে।ব্যাংক কর্মীদের এই কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় স্টেট ব্যাংক চত্বরে ব্যস্ততা ও উত্তেজনা লক্ষ্য করা যায়।
ব্যাংক কর্মীদের বিক্ষোভ, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর বন্ধের ঘোষণা!
