চুরির একাধিক অভিযোগে আমতলী থানার পুলিশ ‘পিছন মিয়া’ নামে পরিচিত এক ব্যক্তিকে ব্যাটারিচালিত অটোসহ আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে TR-01-L-2389 নম্বরের অটো এবং দুটি ব্যাটারি সহ তাকে আটক করা হয়।ধৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী জানান, ধৃত ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে।
ব্যাটারিচালিত অটোসহ গ্রেফতার ‘পিছন মিয়া’, চুরির অভিযোগে তদন্ত
