Headlines

ভিলেজ কমিটির মনোনয়ন কভার করতে গিয়ে মাটিতেই সাংবাদিকরা, লালজুড়িতে অব্যবস্থার অভিযোগ!

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া কভার করতে গিয়ে অব্যবস্থার অভিযোগ তুলেছেন সাংবাদিকরা। লালজুড়ি আরডি ব্লকে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় মাটিতে বসেই সংবাদ সংগ্রহ করতে হয়েছে বলে অভিযোগ তাঁদের।সাংবাদিকদের দাবি, গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রক্রিয়া কভার করতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বসার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়নি। প্রচণ্ড গরমের মধ্যেও পানীয় জলের ব্যবস্থা না থাকায় আরও সমস্যায় পড়তে হয় তাঁদের।অভিযোগ, বিষয়টি নিয়ে ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলতে গেলে সাংবাদিকদের তাঁর দপ্তরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বয় বজায় রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *