Headlines

ভিলেজ কাউন্সিলের ফল ঘোষণার আগে প্রদ্যুৎ কিশোরের আবেদন, ‘নিজেদের মধ্যে মারামারি করবেন না’

সোমবার ঘোষণা হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল। ফলাফলকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নিজেদের মধ্যে সংঘাতের ঘটনা না ঘটে, সেই বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে আবেদন জানালেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন।নিজেদের মধ্যে মারামারি বা সংঘাতে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর এই আবেদনের মূল লক্ষ্য, নির্বাচনের ফল প্রকাশের পর যাতে কোনও ধরনের উত্তেজনা বা সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়।দীর্ঘ প্রায় এক দশক পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের পর আগামী ৫ অক্টোবর ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে যখন প্রত্যাশা তৈরি হয়েছে, তখনই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই আবেদন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *