Headlines

ভিলেজ ভোটের রণকৌশলে বিজেপি, স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি। মঙ্গলবার রাজধানীর স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কৌশল এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। নির্বাচনের আগে দলীয় কর্মীদের সক্রিয় করা এবং সংগঠনের সমন্বয় আরও মজবুত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়েছে। বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠককে নির্বাচনের প্রস্তুতিতে দলের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *