ভিলেজ কমিটি নির্বাচনে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ উঠল নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাটনি ভিলেজ কমিটির অফিস সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের দুটি পোলিং স্টেশনে।ভোটারদের অভিযোগ, ভোটকেন্দ্রে পৌঁছেও তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন একাধিক ভোটার। তাদের দাবি, ভোটগ্রহণের নির্ধারিত শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু তার আগেই ভোট দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে পোলিং স্টেশন এলাকায় অসন্তোষের সৃষ্টি হয়। ভোটারদের অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
ভোটকেন্দ্রেই ভোটে বাধা! নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ভোটারদের অভিযোগ
