Headlines

ভোপালে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা, বিজেপি নেতৃত্বের স্বাগত পেলেন বিপ্লব দেব

মধ্যপ্রদেশ সফরে ভোপালে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি হেমন্ত খণ্ডেলওয়ালসহ দলের নেতা ও মন্ত্রীরা।মধ্যপ্রদেশ বিজেপির নতুন প্রভারি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই বিপ্লব দেবের প্রথম ভোপাল সফর। সফরকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। বিমানবন্দর থেকে তিনি দলীয় কর্মসূচিতে যোগ দেন। সফরসূচিতে সাংগঠনিক বৈঠক, দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *