Headlines

মথার ঘরেই প্রার্থী নিয়ে টানাপোড়েন! ভজনলালকে চাইছে গ্রাম, আপত্তি বিধায়ক-এমডিসির

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথার অন্দরে প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে। চড়িলাম ব্লকের ধরিয়াথল ভিলেজের ৪ নম্বর আসনে ভজনলালকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন গ্রামের একাংশের মানুষ। তবে একই দলের বিধায়ক ও এমডিসি তাঁকে প্রার্থী হিসেবে চাইছেন না বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, ভজনলালের প্রতি তাঁদের সমর্থন রয়েছে এবং তাঁকেই মথার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। অন্যদিকে, দলের স্থানীয় নেতৃত্বের একাংশের ভিন্ন অবস্থান ঘিরে তৈরি হয়েছে টানাপোড়েন।প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ এই বিরোধ আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *