Headlines

মহারাজগঞ্জ বাজারে বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক উদ্বোধন, ক্রেতা-বিক্রেতাদের জন্য বড় উদ্যোগ

আজ আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাজ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে একটি আধুনিক বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এলাকার কর্পোরেটর রত্না দত্ত।এদিন রত্না দত্ত জানান, ত্রিপুরার অন্যতম বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার মহারাজগঞ্জে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। এখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজি ও অন্যান্য পণ্য সরবরাহ করা হয়। তাই বাজারে আসা ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ৪ লক্ষ ৫ হাজার টাকারও বেশি ব্যয় হয়েছে। বাজারের পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনে আরও দুটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গরমের সময় বাজারে বিশুদ্ধ পানীয় জলের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। নতুন এই জলাধার চালু হওয়ায় বাজারে আগত হাজার হাজার মানুষের জন্য তা অত্যন্ত উপকারী হবে। এলাকার উন্নয়নে এ ধরনের জনমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *