আগরতলা: বাঙালির আবেগ, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মহালয়া। আশ্বিন মাসের সূচনালগ্ন থেকেই দেবীপক্ষকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। মহালয়ার পুণ্য তিথিতে আগরতলার জগন্নাথ বাড়ির দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সমবেত হন মানুষ।ধর্মীয় রীতি মেনে পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন অনেকে। প্রতিবছরের মতো মহালয়ার এই বিশেষ দিনে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় এই প্রাচীন ঐতিহ্য। পিতৃপুরুষদের স্মরণ এবং দেবীপক্ষের সূচনাকে কেন্দ্র করে জগন্নাথ বাড়ির দিঘি এলাকায় তৈরি হয় এক পবিত্র পরিবেশ।
মহালয়ায় জগন্নাথ বাড়ির দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ
