Headlines

মহিলা শক্তিকে সংগঠিত করতে বিজেপি মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠক কৃষ্ণনগরে

আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিজেপি প্রদেশ মহিলা মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। আসন্ন বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে মহিলা মোর্চার কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন Rajib Bhattacharjee, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী Mimi Majumdar সহ দলের অন্যান্য নেতৃত্ব।বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বুথস্তরে মহিলা কর্মীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় নেতৃত্ব মহিলা মোর্চার সদস্যদের সংগঠনকে আরও মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *