Headlines

মাত্র দুই দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নজির টিএমসিতে!

ত্রিপুরায় চিকিৎসা ক্ষেত্রে আরও এক বড় সাফল্যের নজির গড়ল হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল। মাত্র দুই দিন বয়সী এক নবজাতকের অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।জানা গেছে, জন্মের পর থেকেই শিশুটি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিল। পরীক্ষায় ধরা পড়ে, শিশুটির পেটের নাড়িভুঁড়ি ও অভ্যন্তরীণ কিছু অঙ্গ বাম দিকের ফুসফুস সংলগ্ন অংশে উঠে গিয়েছে। চিকিৎসা পরিভাষায় এই বিরল জন্মগত সমস্যার নাম ‘ডায়াফ্রাম হার্নিয়া’।পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জন ডাঃ অনিরুদ্ধ বসাক অত্যন্ত দক্ষতার সঙ্গে জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এমন জটিল অস্ত্রোপচারে সাফল্য পাওয়ায় চিকিৎসক মহলে খুশির পরিবেশ তৈরি হয়েছে। একইসঙ্গে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতারও প্রশংসা করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *