Headlines

“মাদকমুক্ত ত্রিপুরার অঙ্গীকার, আগরতলার রাজপথে বর্ণাঢ্য র‍্যালি”

আগরতলা, ২৪ জুন: “এসো সবাই শপথ করি, মাদকমুক্ত রাজ্য গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে ড্রাগের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজকে মাদকমুক্ত করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায় সহ প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিক, শিক্ষার্থী, সমাজকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা এবং সামাজিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই র‍্যালির মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মাদকের অপব্যবহার রোধে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *