মিছিল করে সাতচাঁদ ব্লকে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা। শুক্রবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাতচাঁদ এলাকায় মিছিল করেন প্রার্থীরা।মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে সাতচাঁদ ব্লক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা সংশ্লিষ্ট আধিকারিকের কাছে মনোনয়নপত্র জমা দেন।এদিনের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন জমা দেওয়ার পর সিপিআইএম নেতৃত্ব আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের প্রার্থীদের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিকে সামনে রেখে নির্বাচনী প্রচারে জোর দেওয়ার কথাও জানান নেতৃত্ব।
মিছিল করে সাতচাঁদ ব্লকে মনোনয়ন জমা বামেদের! জয়ের লক্ষ্যে সিপিআইএম
