Headlines

মুখ্যমন্ত্রীর ‘জেড’ নিরাপত্তা: জমি-বাড়ি নিয়ে প্রশাসনিক বৈঠক

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে ‘জেড’ ক্যাটাগরি সিকিউরিটি সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। হোম ডিপার্টমেন্টের সুপারিশের ভিত্তিতে আয়োজিত এই বৈঠকে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট এলাকার জমি ও বাড়িঘর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার প্রয়োজনে নির্ধারিত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও সেখানে বসবাসকারী বা বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি কোনও অন্যায় করা হবে না। হোম ডিপার্টমেন্টের নিয়ম ও প্রভিশন অনুযায়ী সংশ্লিষ্টদের প্রাপ্য ক্ষতিপূরণ এবং প্রয়োজনে বিকল্প জায়গার বন্দোবস্তের বিষয়টি বিবেচনা করা হবে।বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, রেভিনিউ বিভাগের আধিকারিক, রেভিনিউ ইন্সপেক্টরসহ বিভিন্ন দফতরের সংশ্লিষ্ট আধিকারিক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রশাসনের বার্তা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনও ধরনের শিথিলতা করা হবে না। পাশাপাশি, নিরাপত্তাজনিত সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে এমন পরিবারগুলির স্বার্থও নির্ধারিত নিয়ম অনুযায়ী সুরক্ষিত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *