নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চালের পরিমাণ কমানো এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে সরব হল দিনমজুর ইউনিয়ন। সংগঠনের উদ্যোগে CITU-র পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ কমানো এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহের দাবি জানান।বিক্ষোভ মিছিল থেকে সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে দিনমজুররা, CITU-র বিক্ষোভ মিছিল
