আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা সরকারের তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার টিএইচএইচসি (THHC) পূর্বাশা কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘মেরা রেশম, মেরা অভিমান ২.০’ কর্মসূচি। রেশমচাষীদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং তাঁত, হস্তশিল্প ও রেশম চাষ অধিদপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।কর্মসূচির অংশ হিসেবে এদিন রেশমচাষীদের হাতে সোলার লাইট, টুল কিট এবং রেশমচাষে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সরকারের এই উদ্যোগে উপকৃত রেশমচাষীরা সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, রেশম শিল্পের প্রসার, উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলতেই সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এই খাতের উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
‘মেরা রেশম, মেরা অভিমান ২.০’— রেশমচাষীদের হাতে সোলার লাইট ও টুলকিট তুলে দিল রাজ্য সরকার
