মেরিট লিস্ট দ্রুত প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করলেন টেট পরীক্ষার্থীরা।পরীক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেরিট লিস্ট প্রকাশের পাশাপাশি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানান তাঁরা।এদিন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে পরীক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে—এই প্রত্যাশায় রয়েছেন টেট পরীক্ষার্থীরা।
মেরিট লিস্ট প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে TET পরীক্ষার্থীরা
