Headlines

মনোনয়নে বাধার অভিযোগ, বিজেপি-মথার বিরুদ্ধে বামফ্রন্টের ডেপুটেশন

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগের প্রতিবাদে মিছিল করে পশ্চিম জেলা শাসকের দপ্তরে পৌঁছান বামফ্রন্টের কর্মী-সমর্থকরা। সেখানে ডেপুটেশন দিয়ে তাঁরা দাবি জানান, প্রত্যেক প্রার্থীকে নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ দিতে হবে।বামফ্রন্টের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।অন্যদিকে, অভিযোগের বিষয়ে বিজেপি ও তিপ্রা মথার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *