Headlines

মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি, সিসিটিভি ঘুরিয়ে লুটপাট

পূর্ব আগরতলা থানাধীন জয়গুরু এলাকার কামিনী কুমার বিদ্যালয় সংলগ্ন একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, প্রতিদিনের মতো দোকান খুলতে এসে মালিকের নজরে পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরা ঘোরানো অবস্থায় রয়েছে। সন্দেহ হওয়ায় দোকানের ভিতরে ঢুকে তিনি চুরির ঘটনা দেখতে পান। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দোকান থেকে কী কী সামগ্রী বা নগদ অর্থ চুরি হয়েছে, তার হিসাবও খতিয়ে দেখা হচ্ছে।সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে কীভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে জয়গুরু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *