Headlines

যোগেন্দ্রনগরে গৃহকর্তার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকায় এক গৃহকর্তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পীযূষ দেবনাথ। তিনি কর্মহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবারের সদস্যরা তাঁকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *