Headlines

যোগেন্দ্রনগরে সিপিআইএম পার্টি অফিসে হামলা, ভাঙচুর

যোগেন্দ্রনগর এলাকায় সিপিআইএমের পার্টি অফিসে দুষ্কৃতকারীদের হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হামলাকারীরা পার্টি অফিসে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।ঘটনার জেরে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। পার্টি অফিসে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলীয় নেতৃত্ব।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। হামলার কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *