আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে পরিদর্শনে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। গত ২৪ আগস্ট সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে তিনি বলেন, এই ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ।বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়েও সরকারকে নিশানা করেন জিতেন চৌধুরী। তাঁর অভিযোগ, বিদ্যুৎ মাশুল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আড়াল করতেই একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।সিপিআইএম রাজ্য সম্পাদকের আরও অভিযোগ, একদিকে বিদ্যুৎ মাশুলে ছাড়ের জন্য বিজেপি ধন্যবাদ র্যালি করছে, অন্যদিকে বিরোধী দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী বলেও দাবি করেন তিনি।
যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে জিতেন, বিজেপির বিরুদ্ধে তোপ
