শান্তির বাজার, ৩০ জুন: সাতসকালে শান্তির বাজারে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি রডবোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। বর্তমানে তিনি আগরতলার জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে শান্তির বাজারের অনুকূল ঠাকুর আশ্রমের সামনে TR-08-D-1737 নম্বরের একটি রডবোঝাই বোলেরো গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের নাম সুমন নন্দী (৩৫)। তিনি শান্তির বাজার পৌরসভার অফিসে সুপারভাইজার হিসেবে কর্মরত। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়।এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়িটি আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শান্তির বাজার থানার পুলিশ।
রডবোঝাই বোলেরোর ধাক্কায় রক্তাক্ত বাইক আরোহী, আশঙ্কাজনক অবস্থায় জিবিপিতে ভর্তি
