রাউৎখলা এলাকায় পরপর দুই বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটার পর শনিবার রাতেই ফের একই এলাকায় আরেকটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। পরপর এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় চোরের উপদ্রব রুখতে দ্রুত পুলিশি নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রাউৎখলায় পরপর দুই বাড়িতে চুরি, আতঙ্কে এলাকাবাসী
