Headlines

রাঙ্গাপানিয়ার বন্যায় তলিয়ে গেল সবজি ক্ষেত, চড়িলামের কৃষকদের মাথায় হাত

চড়িলাম, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টি এবং রাঙ্গাপানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চড়িলাম এলাকার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে সবজি চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়ে আশপাশের কৃষিজমিতে ঢুকে পড়ে। বিশেষ করে উত্তর চড়িলামের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার একাধিক সবজি ক্ষেত জলের নিচে তলিয়ে যায়।স্থানীয় এক মহিলা কৃষক জানান, নদীর জলে তাঁর সমস্ত সবজি ফসল ডুবে গেছে। দীর্ঘদিনের পরিশ্রম মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার আরও অনেক কৃষক।কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে সরকারি সহায়তা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। পাশাপাশি নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।এদিকে প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *