গবাদি পশুর খুঁড়াপীড়া রোগ (FMD) প্রতিরোধে রাজ্যব্যাপী টিকাকরণ কর্মসূচির পঞ্চম পর্যায়ের শুভ সূচনা করা হলো। এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিনপাড়া এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী বলেন, গবাদি পশুকে খুঁড়াপীড়া রোগের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও কৃষকদের আর্থিক ক্ষতি রোধে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ঝুটন দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক এবং এলাকার বহু পশুপালক। কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে FMD প্রতিরোধী টিকা প্রদান করা হবে।প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে পরিচালিত এই টিকাকরণ অভিযান পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
রাজ্যজুড়ে খুঁড়াপীড়া রোগ প্রতিরোধে টিকাকরণ অভিযান শুরু, পঞ্চম পর্যায়ের শুভ সূচনা মন্ত্রী সুধাংশু দাসের
