রাজধানীর শহরতলির শচীন্দ্রলাল এলাকার চারিপাড়ায় হনুমান মূর্তি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হনুমান মূর্তির মুন্ডচ্ছেদ করে পালিয়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ দেখা দেয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি শাসক দলের নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলেন তাঁরা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।
রাতের আঁধারে হনুমান মূর্তিতে ভাঙচুরের অভিযোগ, শচীন্দ্রলাল এলাকায় উত্তেজনা ও পথ অবরোধ
