Headlines

রাস্তা নয়, যেন হাঁস স্নানের পুকুর! বেহাল সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

সূর্যমণিনগর বিধানসভার চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা রেলব্রিজের নিচে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ সড়কটি। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির জল জমে কার্যত ‘হাঁস স্নানের পুকুরে’ পরিণত হয়েছে গোটা এলাকা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য একাধিকবার পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিনের দুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার দুপুরে একত্রিত হয়ে সংবাদমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।তাঁদের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর সাধারণ মানুষের সমস্যার কথা আর মনে থাকে না। দ্রুত রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *