ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। হলদোয়ানিতে মল্লিকার্জুন খাড়গের সভাস্থলে বিজেপি-আরএসএসের কথিত ‘জাতিবাদী শুদ্ধিকরণ’-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাহুল গান্ধী।কংগ্রেসের অভিযোগ, মূল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উত্তরাখণ্ড পুলিশ উল্টে রাহুল গান্ধীর বিরুদ্ধেই এফআইআর করেছে। এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মীরা।পাশাপাশি ত্রিপুরার ডি জি পির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুইসাইড নোটের বিষয়টি সামনে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়। কর্মসূচি থেকে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তোলা হয়।
রাহুলের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে ত্রিপুরা কংগ্রেসের বিক্ষোভ
