আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১১.৫৬০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জিআরপিএস। ধৃত যুবকের নাম মণীশ কুমার (২০)।জানা যায়, মঙ্গলবার বিকেল প্রায় ৩টা নাগাদ এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে আগরতলা রেলস্টেশনে অভিযান চালানো হয়। অভিযানের সময় মণীশ কুমারের পিঠে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।জিআরপিএস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। ঘটনায় এনডিপিএস আইনে আগরতলা জিআরপিএস থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রেলস্টেশনে ১১.৫৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক!
