বিশ্রামগঞ্জের বড়জলা জোড় পুকুর এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে ২ লক্ষ টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রেস্টুরেন্ট ব্যবসায়ী বিপ্লব শর্মা-র রেস্টুরেন্টে।রেস্টুরেন্ট মালিক জানান, গতকাল ব্যাংক থেকে ২ লক্ষ টাকা তুলে এনে ক্যাশ বাক্সে রেখেছিলেন একজনকে দেওয়ার উদ্দেশ্যে। পরে তিনি দেখতে পান ক্যাশ বাক্স থেকে পুরো টাকাই উধাও।ঘটনার পর সন্দেহের তীর গিয়েছে শ্যামল দেবনাথ নামে এক ব্যক্তির দিকে, যিনি আগে ওই রেস্টুরেন্টে কাজ করতেন। মালিকের দাবি, ঘটনার সময় তিনি ক্যাশ বাক্সের সামনে বসে ছিলেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ থানা-র পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে
রেস্টুরেন্টের ক্যাশ বাক্স থেকে উধাও ২ লক্ষ টাকা! বিশ্রামগঞ্জে চাঞ্চল্য
